পুকুর থেকে দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার সকালে পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির নাম দীপক প্রামানিক(৬৪)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার ১২ নং ওয়ার্ডের রায়নগর এলাকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়নগর এলাকার বাসিন্দা দীপক প্রামানিক গত ২১ শে ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো।
এ বিষয়ে তার পরিবারের সদস্যরা ডায়মন্ডহারবার থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন।এদিন সকালে এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন।তারা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment